আদমদীঘিতে ভাংগাছের পাতাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘি থানা ও সান্তাহার ফাঁড়ি পুলিশ যৌথ অভিযান চালিয়ে নেশাজাতীয় ৪শ ৪২ গ্রাম ভাংগাছের পাতা ও সরঞ্জামসহ তিন মাদক কারবােির গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, ঢাকা কেরানীগঞ্জের চৌনকুটিয়া ঘোষবাড়ি এলাকার সজিব হোসেনের ছেলে মায়া আলাউদ্দিন, একই এলাকার মাঠাইকোনার আবুল শেখের ছেলে আবু বক্কর ছিদ্দিক এবং খুলনা জেলার রুপসা থানার চাঁদপুর (নারিকেলি) এলাকার তাইজুল শেখের ছেলে উজ্জল শেখ। গত মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাতে সান্তাহার রেলওয়ে ট্রেনের বুকিং অফিসের নিকট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানা পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে আদমদীঘি ও সান্তাহার ফাঁড়ি পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অিিভযানে গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার রেলওয়ে ্েটশনের ট্রেনের বুকিং অফিসের পাশে থেকে উলে।রখিত তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৪শ ৪২ গ্রামে নেশাজাতীয় ভাংগাছের কাঁচা ও শুকনো পাতা, ৩টি কলকি এবং ভাংগাছের পাতা কাটা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গ্রেপ্তারকৃতদের মাদক আইনে মামলা রুজু করে গতকাল বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

















