ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

অধ্যক্ষ আলমগীর হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে পিরোজপুর

আধুনিক পার্ক ও বিসিক শিল্প নগরীর মহাপরিকল্পনা

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আলমগীর হোসেন-এর গতিশীল নেতৃত্বে জেলাজুড়ে উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হয়েছে। জেলার মানুষের বিনোদন, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নকে কেন্দ্র করে আধুনিক পার্ক নির্মাণ ও বিসিক শিল্প নগরী প্রতিষ্ঠার মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জেলার সৌন্দর্য বৃদ্ধি ও নাগরিকদের সুস্থ বিনোদনের সুযোগ নিশ্চিত করতে পরিকল্পনা নেওয়া হয়েছে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন পার্ক নির্মাণের। যেখানে থাকবে শিশুদের খেলাধুলার ব্যবস্থা, ওয়াকওয়ে, বসার স্থান, সবুজায়ন এবং পরিবার নিয়ে সময় কাটানোর উপযোগী নানা সুবিধা। এ উদ্যোগ বাস্তবায়িত হলে পিরোজপুরের মানুষ পাবে একটি আধুনিক বিনোদন কেন্দ্র।
অন্যদিকে, জেলার অর্থনৈতিক চাকা সচল করতে বিসিক শিল্প নগরী গড়ে তোলার পরিকল্পনাও গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে। শিল্প নগরী প্রতিষ্ঠিত হলে স্থানীয়ভাবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানা গড়ে উঠবে, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। এতে জেলার তরুণ সমাজের বেকারত্ব কমে আসবে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সচেতন মহল।
সংশ্লিষ্টরা জানান, উন্নয়নবান্ধব ও দূরদর্শী নেতৃত্বের কারণে পিরোজপুরে ইতোমধ্যে বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হচ্ছে। শিক্ষা, অবকাঠামো, বিনোদন ও শিল্পায়নের সমন্বিত পরিকল্পনার মাধ্যমে একটি আধুনিক ও নান্দনিক পিরোজপুর গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে পিরোজপুর জেলার সামগ্রিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং জেলার মানুষের জীবনমান আরও উন্নত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অধ্যক্ষ আলমগীর হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে পিরোজপুর

আধুনিক পার্ক ও বিসিক শিল্প নগরীর মহাপরিকল্পনা

আপডেট সময় :