ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

আফগানিস্তানে তুষারপাত, বৃষ্টি-বন্যায় ৬০ জনের মৃত্যু

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৪৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত তিন সপ্তাহ ধরে আফগানিস্তানে তুষারপাত এবং বৃষ্টিতে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানায়। আফগানিস্তানে এবারের শীতে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করেছে।

মৌসুমের শেষের দিকে সাধারণত এমন একটি সময়ে আবহাওয়া আরও খারাপ হয়। বিশেষ করে আকস্মিক বৃষ্টি ও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে।

দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়ে মুখপাত্র ভিডিও বার্তায় বলেন, গত ২০ ফেব্রুয়ারি থেকে তুষার ও বৃষ্টিপাতের কারণে ৬০ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ২৩ জন নানা দুর্ঘটনায় আহত হয়েছেন।

দুর্যোগে প্রায় ১৬৪৫টি বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বসে গেছে। ১ লাখ ৭৮ হাজার গবাদি পশুও মারা গেছে বলে জানান তিনি।

মার্কিন-সমর্থিত সরকারের পতন এবং তালেবানের প্রত্যাবর্তনের পর থেকেই আফগানিস্তানে বিদেশি সহায়তা নাটকীয়ভাবে কমে এসেছে। ফলে এ ধরনের বিপর্যয় মোকাবিলা করা তালেবান সরকারের জন্য বেশ কঠিন হয়ে পড়বে।

গত ৭ অক্টোবর থেকে আফগানিস্তানে তিনটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। তাতে প্রায় ১৫০০ মানুষ প্রাণ হারিয়েছে এবং প্রায় ৩০ হাজার বাড়ি-ঘর পুরোপুরি বা আংশিক ধ্বংস হবার কথা জানানো হয়েছে
জাতিসংঘের এক প্রতিবেদনে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আফগানিস্তানে তুষারপাত, বৃষ্টি-বন্যায় ৬০ জনের মৃত্যু

আপডেট সময় :