ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

উচ্চ আদালতের রায়ে চেয়ারম্যান পদ ফিরে পেলেন আলাউদ্দিন আল আজাদ

ঝিনাইদহ প্রতিনিধি
  • আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ আইনি লড়াইয়ের পর উচ্চ আদালতের আদেশে অবশেষে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৩ নম্বর কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ ফিরে পেলেন আলাউদ্দিন আল আজাদ। এই ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়নজুড়ে আনন্দ ও স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে।
জানা যায়, ২০২১ সালের ২৮ নভেম্বর সারা দেশে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন আলাউদ্দিন আল আজাদ। সেই নির্বাচনে তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মনোয়ার হোসেন বাদশা-কে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনের পর তিনি টানা দুই বছর ছয় মাস নিষ্ঠা ও সফলতার সঙ্গে ইউনিয়নের উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন এবং এলাকাবাসীর আস্থা অর্জন করেন।
পরবর্তীতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর প্রশাসন বিভিন্ন অজুহাত দেখিয়ে তাকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করে। একই সঙ্গে তার স্থলে বিআরডিবি কর্মকর্তা খাইরুল ইসলাম-কে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই সিদ্ধান্তে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় এবং বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
পদচ্যুত হওয়ার পর আলাউদ্দিন আল আজাদ ন্যায়বিচার পাওয়ার আশায় আইনের দ্বারস্থ হন। দীর্ঘদিন ধরে চলা আইনি প্রক্রিয়া শেষে উচ্চ আদালত তার পক্ষে রায় প্রদান করেন এবং তাকে পুনরায় চেয়ারম্যানের দায়িত্ব ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। আদালতের এই আদেশের মাধ্যমে তিনি আবারও কোলা ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলেন।
উচ্চ আদালতের রায়ে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই আশা করছেন, পুনরায় দায়িত্ব গ্রহণের মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে তিনি নতুন উদ্যমে কাজ করবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উচ্চ আদালতের রায়ে চেয়ারম্যান পদ ফিরে পেলেন আলাউদ্দিন আল আজাদ

আপডেট সময় :