এনডিসি প্রতিনিধি দলের বারি পরিদর্শন: কৃষি গবেষণায় মুগ্ধতা প্রকাশ
- আপডেট সময় : ৩২ বার পড়া হয়েছে
ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা এর ১০৫ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার (১ জুলাই ২০২৬) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছে। প্রতিনিধি দলে কলেজের ফ্যাকাল্টি, কোর্স মেম্বার এবং অফিসাররা অংশগ্রহণ করেন।
প্রতিনিধি দলটি ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনের সামনে পৌঁছালে তাদের স্বাগত জানান বারি’র মহাপরিচালক ড. মো. মন্জুরুল কাদির ও অন্যান্য পরিচালকবৃন্দ।
পরে বারি’র কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় অনুষ্ঠানে ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে তুলে ধরেন বারি’র পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা; পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা; পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. হাবিব মোহাম্মদ নাসের; পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. নির্মল কুমার দত্ত এবং বারি’র বিভিন্ন কেন্দ্র/বিভাগ/শাখার সিনিয়র বিজ্ঞানীবৃন্দ।
মতবিনিময় শেষে প্রতিনিধি দলটি বারি’র বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেন। ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে তারা সন্তোষ প্রকাশ করেন।







