সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এস.এম.হুমায়ুন কবির, কক্সবাজার
- আপডেট সময় : ১২৯ বার পড়া হয়েছে
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাবা শামা ওবায়েদ ইসলাম (পররাষ্ট্র মন্ত্রণালয়)। পরিদর্শনকালে তিনি ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং মানবিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (RRRC) কার্যালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, ক্যাম্প-৮W এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চাই থোয়াইহলা চৌধুরী এবং উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং ক্যাম্প ব্যবস্থাপনা আরও কার্যকর ও মানবিক করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।








