ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

কক্সবাজারের ইনানীতে গাঁজাসহ মাদক পাচারকারী আটক

মনির হোসেন
  • আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, কক্সবাজারের উখিয়া থানাধীন মেরিন ড্রাইভ সংলগ্ন সফির বিল এলাকায় মাদক পাচারকারীরা মাদক পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২৮ এপ্রিল মঙ্গলবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন ইনানী কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে
পলায়নকালে ১ জন মাদক পাচারকারীকে আটক করা হয় এবং ঘটনাস্থল হতে প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।
জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজারের ইনানীতে গাঁজাসহ মাদক পাচারকারী আটক

আপডেট সময় :