ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

করতোয়া সোলার লিমিটেডের মামলার হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট সময় : ২১২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে বেক্সিমকো পাওয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান করতোয়া সোলার লিমিটেডের বিরুদ্ধে স্থানীয় অসহায় দরিদ্র কৃষক ও শ্রমজীবী মানুষের নামে একাধিক মিথ্যে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। গত শনিবার দুপুরে দেবনগড় ইউনিয়নের বাংলাচন্ডী এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে এই মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন রেজা, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রুবেল রানা, সাবেক ছাত্রদল নেতা তৌহিদুল সুমন, স্থানীয় বাসিন্দা আঞ্জুনা আক্তার, নুরুজ্জামানসহ ভুক্তভোগিরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা জানান, ৫ আগস্টের আগে ফ্যাসিস্ট সরকারের অন্যতম সহযোগী সালমান এফ রহমান দেশের মানুষের লুটপাট করা অবৈধ্য কালো টাকা দিয়ে এই এলাকায় করতোয়া সোলার লিমিটেড করার জন্য জমি কিনে। জমি কিনতে গিয়ে স্থানীয় দরিদ কৃষক ও মেহনতি মানুষকে হামলা, মামলা ও নির্যাতন করেছে তার নিযুক্ত লোকজন। গণঅভ্যত্থানের পরেও থেমে নেই তাদের দৌরাত্ম। তারা এখন আবার নতুন করে শেখগছ, বানিয়াপাড়া, পাঠানপাড়া, বাংলাচন্ডী ও ভুট্টুজোত এলাকার অসহায় মানুষের নামে মামলা দিয়ে হয়রানি শুরু করেছে। নিয়মিত হুমকি ধামকি দিচ্ছে। তাই অবিলম্বে অসহায় দরিদ্র মানুষের নামে করা মিথ্যে মামলা প্রত্যাহার করার দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

করতোয়া সোলার লিমিটেডের মামলার হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেট সময় :