ঢাকা ১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

কায়কোবাদের প্রতি সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের

মহিউদ্দিন আকাশ, কুমিল্লা
  • আপডেট সময় : ৯৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, ন্যায় নীতি ও আদর্শকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ ও সম্মান জানিয়ে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা কুমিল্লা-৩ মুরাদনগর আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে সমর্থন জানিয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে একাত্মতা প্রকাশ করেছেন।
গত মঙ্গলবার দুপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের একটি প্রতিনিধি দল বিএনপির প্রার্থীর বাড়িতে প্রার্থীর ভাই জেলা বিএনপির সদস্য কাজী শাহ আরফিনের সাথে বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানান।
এসময় সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা জানান, জিয়াউর রহমান ছিলেন সশস্ত্র বাহিনীর সদস্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কখনো আপোষ করেননি। তিনি এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপোষ করেন নাই। তারা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। দেশের জন্য তাদের এই ত্যাগ দেশপ্রেমের জলজ্যান্ত প্রমাণ। তাদের এই দেশপ্রেম তাদের সন্তান তারেক রহমানের মাঝেও রয়েছে। আমরা জিয়া পরিবারের দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা রেখে মুরাদনগরে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে সমর্থন জানাচ্ছি। কায়কোবাদকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো।
কায়কোবাদের ভাই কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য কাজী শাহ আরফিন বলেন, বাংলাদেশ ও জিয়া পরিবারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে, এই সময় দেশপ্রেমিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশের এই সংকটময় মুহূর্তকে মোকাবিলা করতে হবে। এসময় তিনি সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের প্রতি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে অনুরোধ করেন। বিএনপি সরকারে গেলে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের দেশ গঠনে অংশ নেয়ার বিভিন্ন পরিকল্পনার বিষয়ে তাদের অবগত করেন তিনি।
অবসরপ্রাপ্ত সদস্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন হারুনুর রশিদ, সার্জেন্ট জামাল সরকার, এরশাদুল আলম, গোলাম মোস্তফা, রবিউল আলম, জসিম আহমেদ, আব্দুল কাদের, আব্দুর রউফ, তাহের আলী, সার্জেন্ট জামাল সরকার, রেজাউল করিম, আলমগীর হোসেন, আলী আকবর, মাহবুবুর রহমান, আক্তার হোসেনসহ সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের অবসরপ্রাপ্ত সদস্য বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কায়কোবাদের প্রতি সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের

আপডেট সময় :