ঢাকা ০২:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সিরাজদিখানে গাঁজাগাছসহ আটক, পুলিশের হাতে মাদক ব্যবসায়ী Logo লাখাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন: আমিনুল হক Logo গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ আহত হয়েছে: হাসনাত আবদুল্লাহ Logo ভাঙ্গায় বাসের ধাক্কায় ৫ নিহত, বিক্ষোভে ৪ বাস ও পিকআপে আগুন Logo খাল পুনঃখনন শেষে অব্যয়িত অর্থ কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন Logo কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় স্বামীর সামনে প্রাণ গেল স্ত্রীর Logo বসতভিটা থেকে উচ্ছেদচেষ্টার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo টানা বর্ষণে কেশবপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজারো মানুষ

কালকিনিতে সাপের কামড়ে নারীর মৃত্যু

আক্তার হোসেন, কালকিনি (মাদারীপুর)
  • আপডেট সময় : ২৫৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরের কালকিনিতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার রমজানপুর ইউনিয়নের জজিরা গ্রামে এঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জজিরা গ্রামের জ্যোতিষ ভুঁইয়ার স্ত্রী মনি ভূইয়া (৫০) বিষাক্ত সাপের কামড়ে মারা যায় । গতকাল শুক্রবার (২৭ শে জুন) বেলা ১১ টার দিকে ঘরের পাশে রান্না করার জন্য জ্বালানি কাঠ আনতে গেলে জ্বালানি কাঠের স্তুবের ভিতর থাকা সাপ তাকে কামড় দেয়। পরে পার্শ্ববর্তী বরিশালের গৌরনদী উপজেলার স্থানীয় এক ওঝা দ্বারা চিকিৎসা করানো হয়। এবং হাতের বাঁধ কেটে দেয়া হয়।পরবর্তীতে সাপে কাটা ঐ নারী রোগীর অবস্থার অবনীত হলে মুমূর্ষ অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত ৮ টার দিকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে তার দেবরের ছেলে রিপন ভূইয়া বলেন, সকালে তাকে সাপে কামড় দিলে স্থানীয় ওঝা দ্বারা ঝাড় ফুক করানো হয়। সাথে সাথে হাসপাতালে নিলে হয়তো এমন অঘটন ঘটতো না। জেঠি ( কাকি) রাত আট টার দিকে পরলোক গমন করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কালকিনিতে সাপের কামড়ে নারীর মৃত্যু

আপডেট সময় :