সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে আইনগত সহায়তা দিবস পালন
কুড়িগ্রাম প্রতিনিধি
- আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালন করা হয়েছে। বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার জেলা জজ কোর্ট চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় র্যালি, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দিনব্যাপী লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত হয়। র্যালি ও মেলায় মানসিকা সহ বিভিন্ন আইনী সহায়তা সংস্থা অংশ নেয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন- সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ ইসমত আরা সহ বিভিন্ন পর্যায়ের বিচারক ও আইনজীবীরা।
এসময় বিচারিক কাজে সফলতার জন্য একজন নারী আইনজীবীকে পুরস্কৃত করা হয়।













