কুড়িগ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ৩৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুড়িগ্রাম সদর উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে দিনব্যাপী এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে পার্টনার স্কুলের কৃষক ও কৃষাণীদের এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন। এসময় বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার মোছাঃ নাহিদা আফরীন, পার্টনার প্রকল্প রংপুরের মনিটরিং অফিসার অশক কুমার রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ মেহিদী হাসান, উপজেলা সমবায় অফিসার মোঃ সইফুল ইসলাম মিয়া, পার্টনার কংগ্রেস ফিল্ড স্কুলের সদস্য মোছাঃ মোর্শেদা বকসী, মোছাঃ শিউলী বেগম প্রমূখ। এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
পার্টনার কংগ্রেসে উত্তম কৃষি চর্চা, নিরাপদ খাদ্য উৎপাদন, পার্টনার পরিচিতি, কৃষক সেবা, ব্রি উদভাবিত ১০০ প্লাস ধানের বিভিন্ন জাতের নমুনা প্রদর্শন করা হয়।

















