কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত-২
- আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে রিয়াজুল ইসলাম (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় এক কিশোর ও এক গৃহবধু আহত হয়।
গতকাল শনিবার (১৬ মে) দুপুরের দিকে উপজেলার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রিয়াজুল উপজেলার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামের কেরামত আলীর সন্তান। নিহতের পরিবার জানায়, সকালে রিয়াজুল ইসলাম বাড়ির পাশে নিজ জমিতে ধান কাটতে যায়। ১১টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত হতে থাকে। এসময় বজ্রপাত ঘটলে মাঠেই বজ্রাঘাতে গুরুতর আহত হয় রিয়াজুল। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া পথে তার মৃত্যু হয়।
এদিকে একই সময় মাঠে ছাগল আনতে গিয়ে বামনডাঙ্গা ইউনিয়নের আশরাফুল ইসলামের ছেলে কিশোর বায়েজিদ (১৫) ও গৃহবধু ইসমেতারা পাকের ঘরে থাকা অবস্থায় বজ্রাঘাতে আহত হয়। তাদের দুজনকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত কিশোর বায়েজিদের পিতা আশরাফুল ইসলাম জানান, বৃষ্টিা হাক-ডাক দেখে ছেলেকে মাঠে ছাগল আনতে পাঠাই। এসময় বজ্রপাত ঘটলে আমার ছেলে আহত হয়। এই ঘটনায় প্রতিবেশী কৃষক রিয়াজুল নিহত হয়।
কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


















