ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাবরেজিস্টারের মরদেহ উদ্ধার, আটক ১

শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম
  • আপডেট সময় : ১৫৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের নাগেশ্বরী শহরের মডেল মসজিদের পাশের একটি বিলের কচুরিপানার নিচ থেকে সাবেক সাবরেজেষ্টার সহিবুর রহমান স্বপন প্রধানের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার মডেল মসজিদে নামাজ পড়তে আসা লোকজন মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নাগেশ্বরী থানা পুলিশ।
বিলের পাশের হলিকেয়ার ক্লিনিকের ভবন মালিক ছিলেন তিনি। তার বাড়ি শহরের সাতানী পাড়ায়।
স্থানীয়রা জানান, কয়কবছর আগে গোদ্ধারের পাড় বিলের পাশে জমিটি কিনে লেক সিটি বানান স্বপন প্রধান।
ক্লিনিকের পূর্ব পাশে গোলঘরে মাঝে মধ্যে বসতেন তিনি। তার পাশেই মরদেহ রাখা হয়। তাকে হত্যা করে মরদেহ কচুরিপানার নিচে রাখা হয় বলে ধারণা করছেন পুলিশ। এ ঘটনায় তালহা নামে এক সৎ ভাইকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, মরদেহ কচুরী পানার নিচে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। তবে তদন্ত শেষে তার মৃত্যুর আসল কারণ বলা যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাবরেজিস্টারের মরদেহ উদ্ধার, আটক ১

আপডেট সময় :