কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন
- আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে, বাংলাদেশ শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ত্রি-বাষিক সম্মেলন ও নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুপুুরে উপজেলার সিরাজপুর ইউনিয়নের বাগান বাড়ীতে, বাংলাদেশ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: আমির হোসেন বিএসসির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসির সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলন ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৫ আসনের এমপি আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা মহিলা দলের উপদেষ্টা জোৎস্নারা বেগম,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম সিকদার, সাবেক সভাপতি আবদুল হাই সেলিম,কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল হাকিম,
নোয়াখালী জেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম,বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাসার,উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু,
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম,বিশিষ্ট ব্যাবসায়ী মফিজ উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সাল,সদস্য সচিব জাহিদুর রহমান রাজন প্রমূখ।















