ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ভারতজুড়ে বিক্ষোভের ডাক, মোদিকে নতুন হুঁশিয়ারি ‘ককরোচদের’ Logo ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় হেফাজতের বিশেষ দোয়া Logo ভাণ্ডারিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড Logo হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে মতবিনিময় সভায় সংঘর্ষ Logo চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ Logo নগরকান্দায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo ইকনকে এক লাখ টাকা ও বেতনসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক Logo খাগড়াছড়িতে বৃক্ষমেলা, বিনা মূল্যে বিতরণ হবে ৬৮ হাজার চারা Logo দাখিল পরীক্ষার ফল খারাপ হওয়ার আশঙ্কায় ছাত্রীর আত্মহত্যা Logo জামালপুরে সড়কের ইট চুরির মামলায় ৪ আসামির জামিন নামঞ্জুর

খাগড়াছড়িতে বৃক্ষমেলা, বিনা মূল্যে বিতরণ হবে ৬৮ হাজার চারা

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“বৃক্ষরোপণে সাজাই দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে বিনা মূল্যে ৬৮ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।

খাগড়াছড়ি বন বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত মেলায় সরকারি ও বেসরকারি ২৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন, বিক্রয় ও বিনা মূল্যে বিতরণ করা হবে।

পরে টাউন হল সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, পরিবেশ ও বন রক্ষায় অবৈধ পাহাড় কাটা কোনোভাবেই বরদাশত করা হবে না। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশকর্মী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী চলা এ মেলায় প্রতিদিন চারা বিতরণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খাগড়াছড়িতে বৃক্ষমেলা, বিনা মূল্যে বিতরণ হবে ৬৮ হাজার চারা

আপডেট সময় :