ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সিরাজদিখানে গাঁজাগাছসহ আটক, পুলিশের হাতে মাদক ব্যবসায়ী Logo লাখাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন: আমিনুল হক Logo গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ আহত হয়েছে: হাসনাত আবদুল্লাহ Logo ভাঙ্গায় বাসের ধাক্কায় ৫ নিহত, বিক্ষোভে ৪ বাস ও পিকআপে আগুন Logo খাল পুনঃখনন শেষে অব্যয়িত অর্থ কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন Logo কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় স্বামীর সামনে প্রাণ গেল স্ত্রীর Logo বসতভিটা থেকে উচ্ছেদচেষ্টার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo টানা বর্ষণে কেশবপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজারো মানুষ

খাল পুনঃখনন শেষে অব্যয়িত অর্থ কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন

মোঃ শাহ্ জালাল, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে

খনন করা খাল

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের সালথা উপজেলায় সরকারি খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষ হওয়ার পর প্রয়োজনীয় ব্যয় মিটিয়ে অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে জমা দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের খাল পুনঃখনন কর্মসূচির আওতায় উপজেলার আটঘর, রামকান্তপুর ও সোনাপুর ইউনিয়নের তিনটি খালের মোট ৪ দশমিক ৫৩৫ কিলোমিটার পুনঃখননের জন্য সরকারি বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার পর শ্রমিকদের মজুরি ও অন্যান্য ব্যয় পরিশোধ করে অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

প্রকল্পটির উদ্বোধন করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম প্রকল্প এলাকা পরিদর্শন করে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যদের দাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন শুরু থেকে শেষ পর্যন্ত প্রকল্পের প্রতিটি ধাপ নিবিড়ভাবে তদারকি করেছেন। তাঁর তদারকিতে কাজের গুণগত মান বজায় রেখে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয়েছে বলে তারা জানান।

স্থানীয়দের ভাষ্য, সরকারি অর্থের সঠিক ব্যবহার এবং প্রশাসনিক তদারকির ফলে প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। তাদের মতে, উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হলে সরকারি অর্থের অপচয় কমানো সম্ভব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, “সরকারি অর্থ জনগণের সম্পদ। তাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহি ও সাশ্রয় নিশ্চিত করা আমাদের দায়িত্ব। প্রয়োজনীয় ব্যয় শেষে অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। ভবিষ্যতেও একইভাবে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সরকারি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাব।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খাল পুনঃখনন শেষে অব্যয়িত অর্থ কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন

আপডেট সময় :