খোকসায় ভোট চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬
- আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার খোকসায় জামায়াতের নারী কর্মীদের ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে ৬ জন রক্তাক্ত আহত হয়েছেন।
গতকাল বুধবার সকাল ৬ টার দিকে জয়ন্তীহাজরা ইউনিয়নের মাসলিয়া বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকালের দিকে জামায়াত প্রার্থী আফজাল হুসাইনের পক্ষে নারী কর্মীরা আব্দুর রহমান নামক ব্যক্তির বাড়িতে ভোট চাইতে গেলে বিএনপির কর্মীদের সাথে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এই ঘটনার জের ধরে সকাল সাড়ে ৭ টার দিকে মাসিলিয়া বাজারে জামায়াত কর্মী ও বিএনপি কর্মীদের মধ্যে হকি স্টীক ও লাঠি সোটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে ।
এতে আহত হয় নিজাম(৪৫), রেন্টু মাল(৫০) ও হাবিব(৪০) এবং জামায়াত নেতা সিরাজুল ইসলাম (৫২), মাসুম বিলল্লাহ(৪৫) ও এসএম আবু দাউদ(৩৫) সহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরবর্তীতে উভয়দলের আহতদের উদ্ধার করে বিএনপি কর্মীদের খোকসা এবং জামায়াত নেতাদের কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

















