ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

গৃহস্থালি পুকুরে পাবদা-গুলশা চাষে নগরকান্দায় প্রদর্শনী খামার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৯৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশীয় বিলুপ্তপ্রায় মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং গৃহস্থালি পুকুরের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পাবদা ও গুলশা মাছ চাষের একটি প্রদর্শনী খামার স্থাপন করা হয়েছে।
মৎস্য অধিদপ্তরের আওতাধীন ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)’-এর অধীনে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের দফা গ্রামের মৎস্যচাষি সাবিনা রহমানের প্রায় ৫০ শতক আয়তনের গৃহস্থালি পুকুরে এ প্রদর্শনী খামার গড়ে তোলা হয়।
প্রদর্শনী খামার পরিদর্শন ও কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার, প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, দেশীয় প্রজাতির পাবদা ও গুলশা মাছের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আধুনিক মৎস্য চাষ প্রযুক্তি মাঠপর্যায়ে সম্প্রসারণই এ প্রকল্পের মূল লক্ষ্য। প্রদর্শনী খামারের মাধ্যমে চাষিদের হাতে-কলমে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হবে, যাতে তারা বাণিজ্যিকভাবে দেশীয় মাছ চাষে উৎসাহিত হন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রদর্শনীটি সফল হলে উপজেলার অন্যান্য গৃহস্থালি পুকুরেও একই প্রযুক্তিতে পাবদা ও গুলশা মাছ চাষ সম্প্রসারণ করা হবে। এতে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মৎস্যসম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গৃহস্থালি পুকুরে পাবদা-গুলশা চাষে নগরকান্দায় প্রদর্শনী খামার

আপডেট সময় :