ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের গৌরীপুরে পূর্ব বিরোধের জেরে এক গৃহবধূকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার সৎ দেবরের বিরুদ্ধে। হামলায় ওই গৃহবধূর বাম হাত ভেঙে যায়। এ সময় তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।

উপজেলার মাওহা ইউনিয়নের কিল্লাতাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোছা. মনোয়ারা বেগম (৪০) বাদী হয়ে তার সৎ দেবর আহাদুজ্জামান খান আরজুর বিরুদ্ধে গৌরীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে গত ৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মনোয়ারা বেগম বাড়ির উঠানে অবস্থান করছিলেন। এ সময় আরজু সেখানে এসে গালিগালাজ শুরু করেন। এতে বাধা দিলে তিনি লোহার রড দিয়ে মনোয়ারা বেগমের মাথায় আঘাতের চেষ্টা করেন। আত্মরক্ষার জন্য হাত তুললে রডের আঘাতে তার বাম হাতের কনুইয়ের ওপরে হাড় ভেঙে যায়। পরে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় তার গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা, ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর থেকে অভিযুক্ত ও তার সহযোগীরা মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। মামলা চালিয়ে গেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযুক্ত আহাদুজ্জামান খান আরজুর বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজালাল বলেন, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই

আপডেট সময় :