ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

গৌরীপুরে জ্বালানি তেল সংকটে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জ্বালানি তেলের তীব্র সংকটে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিষদের অ্যাম্বুলেন্স সেবা বন্ধ হয়ে পড়েছে। এতে জরুরি প্রয়োজনে সেবা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনরা।
অ্যাম্বুলেন্স চালক মফিজ উদ্দিন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি অকটেনে চলে এবং ময়মনসিংহ সদরে রোগী নিয়ে যেতে প্রায় প্রতিবার ৮ লিটার জ্বালানি তেলের প্রয়োজন হয়। বৃহস্পতিবার সংগৃহীত ৬০ লিটার অকটেন সোমবার বিকালেই শেষ হয়ে যাওয়ায় বর্তমানে সেবা বন্ধ রয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দিবাকর ভাট সাংবাদিকদের জানান, এলাকার একমাত্র ফিলিং স্টেশন থেকে নিয়মিত তেল সরবরাহ না পাওয়ায় দুটি অ্যাম্বুলেন্সের সেবাই বর্তমানে বন্ধ রয়েছে। সমস্যা সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনার কথা জানিয়েছেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা সাংবাদিকদের জানান, ফিলিং স্টেশনে তেল না থাকায় এই সাময়িক অচলাবস্থা তৈরি হয়েছে। তবে দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলে তিনি আশা করছেন। পাশাপাশি নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যথাযথ রেজুলেশনের মাধ্যমে জ্বালানি তেল মজুত করার জন্য তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গৌরীপুরে জ্বালানি তেল সংকটে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ!

আপডেট সময় :