ঘাটাইলে চেতনা নাশক ঔষধ ছিটিয়ে বসত বাড়িতে চুরি
- আপডেট সময় : ১১৮ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের ঘোড়ারটিকি এলাকায় বাবলু মিয়া বাড়িতে ডুকে চেতনা নাশক ঔষধ ছিটিয়ে চুরির ঘটনা ঘটেছে।
গত বুধবার ভোররাতে ১টি বসত ঘরের ডুকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় চোরচক্র।
রসুলপুর ইউনিয়নে ঘোড়ারটিকি ৭নং ওয়ার্ডের বাবলু মিয়ার বসতঘরে চেতনা নাশক ঔষধ ছিটিয়ে নগদ ৫০ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। বাবলু বলেন, রাত ১২ টা পর্যন্ত জেগে ছিলাম তারপর সবাই ঘুমিয়ে পড়ি। এরপরই এ ঘটনা ঘটে। পরে সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরের দরজা খোলা, জিনিসপত্র সব এলোমেলো। ভুক্তভোগী বলেন, চোরচক্র আমাদেরকে চেতনা নাশক ঔষধ ছিটিয়ে অচেতন করে এই চুরি করে।তিনি প্রশাসনের নিকট এ চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানান।
স্থানীয়রা জানান, কয়েকদিন পরপরই আমাদের এলাকায় চুরির ঘটনা ঘটছে।আমরা যারা পাহাড়ে থাকি সন্ধ্যা হলেই আমাদের মনে বিরাজ করে এক অজানা আতঙ্ক, আমরা এই আতঙ্ক থেকে বাঁচতে চাই, প্রশাসনের সুদৃষ্টি কামনা করি।
প্রশাসনের সহযোগিতায় এই চোর চক্রের মূলহুতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী।








