ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সৎ বোনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ Logo মুন্সীগঞ্জে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo পাচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন Logo প্রত্যাশীর উদ্যোগে প্রবাসী পরিবারের নারী উদ্যোক্তাদের মাঝে ব্যবসা সহায়তার চেক বিতরণ Logo ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে

ঘাটাইলে প্রকাশ্যে কলায় রাসায়নিক পদার্থ ব্যবহার হচ্ছে

‎ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাংগাইলের ঘাটাইলে কলা চাষ চলছে অনেক বছর ধরেই। এবছর ঘাটাইলে মোট ১১২০ হেক্টর জমিতে কলা চাষ হয়েছে।ক্ষেতের পাশেই কলা পাকাতে ব্যবহার করা হচ্ছে বিষাক্ত রাসায়নিক পদার্থ। বাড়তি মুনাফার লোভে কলার রং সুন্দর করতে ব্যবসায়ীরা এ বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশিয়ে থাকে। বাহিরে থেকে পাকা মনে হলেও ভেতরে রয়ে যাচ্ছে সম্পূর্ণ কাঁচা।
‎‎গরমে কলার ব্যাপক চাহিদা থাকায় কিছু অসাধু ব্যবসায়ীরা বাড়তি মুনাফার লোভে বাগান থেকে কলা কেনার পর প্রকাশ্যেই বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করে। ওই রাসায়নিক পদার্থ মিশ্রিত কলা দুই এক দিনের মধ্যেই হলদে রং ধারন করে খাবার উপযোগী হয়, যা বিক্রি করতে সহজ হয়।
‎উপজেলার বিভিন্ন হাট বাজার, ফুটপাতের দোকানে ‎যে সব কলা বিক্রি হচ্ছে তার শতভাগ বিষাক্ত রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো। এ সব পাকানো কলা সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। স্বাস্থ্য ঝুঁকির কথা জেনেও অনেকেই কিনছেন এ সব ফল। তাদের অভিযোগ প্রশাসনের নজরদারি না থাকায় বিক্রেতাদের খেয়াল খুশি মেনে নিতে হচ্ছে।
‎‎চিকিৎসকরা বলছেন কলা পাকানো যে সব কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে তা মানব দেহের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
‎‎কলায় বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে স্থানীয়রা। সচেতন মহলের দাবী এই সব অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘাটাইলে প্রকাশ্যে কলায় রাসায়নিক পদার্থ ব্যবহার হচ্ছে

আপডেট সময় :