ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

চরম দুর্ভোগ ডিমলা সেটেলমেন্ট ও সাব-রেজিস্ট্রি অফিসের সামনে

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডিমলা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত উপজেলা সদরের সহকারী সেটেলমেন্ট অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসের সামনের সড়ক ও মাঠে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সামান্য বৃষ্টি হলেই পুরো এলাকা হাঁটু পানিতে তলিয়ে যায়। ফলে প্রতিদিন জমি সংক্রান্ত সেবা নিতে আসা হাজারো মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
দেখা যায়, উপজেলা সদরের গুরুত্বপূর্ণ এই দুটি সরকারি অফিসের সামনে পানি জমে ছোট জলাশয়ের মতো অবস্থার সৃষ্টি হয়েছে। কাদা ও দুর্গন্ধযুক্ত পানির মধ্য দিয়েই নারী, বৃদ্ধ ও শিশুদের চলাচল করতে হচ্ছে। অনেকেই প্রয়োজনীয় কাগজপত্র হাতে নিয়ে ভিজে ও কাদায় মাখামাখি অবস্থায় অফিসে প্রবেশ করছেন। এতে যেমন জনদুর্ভোগ বাড়ছে, তেমনি সরকারি সেবা গ্রহণেও সৃষ্টি হচ্ছে বড় ধরনের প্রতিবন্ধকতা। এছাড়াও উপজেলা পরিষদ কার্যালয়ের মাঠেও একই অবস্থা পরিলক্ষিত হয়েছে।
ভুক্তভোগীরা জানান, একটু বৃষ্টি হলেই পুরো এলাকা পানিতে ডুবে যায়। দিনের পর দিন এ অবস্থা চললেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। বিশেষ করে জমি রেজিস্ট্রি ও সেটেলমেন্ট সংক্রান্ত কাজে দূর-দূরান্ত থেকে আসা মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন।
স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকা এবং নিচু জমির কারণে প্রতিবছর বর্ষা মৌসুমে এ সমস্যা ভয়াবহ আকার ধারণ করে। দ্রুত মাটি ভরাট ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না নিলে সামনে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
সাধারণ মানুষ দ্রুত মাঠে মাটি ভরাট করে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। দ্রুত সময়ের মধ্যে ক্যানেলের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি জলাবদ্ধতা দূরীকরণে প্রয়োজনীয় মাটি ভরাটের কাজও দ্রুত বাস্তবায়ন করা হবে।
উপজেলার গুরুত্বপূর্ণ সরকারি সেবা কেন্দ্রের সামনে এমন জলাবদ্ধতা শুধু জনভোগান্তিই বাড়াচ্ছে না, বরং প্রশাসনিক সেবার পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করছেন সচেতন মহল। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চরম দুর্ভোগ ডিমলা সেটেলমেন্ট ও সাব-রেজিস্ট্রি অফিসের সামনে

আপডেট সময় :