ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

চান্দাবাজ, ধান্ধাবাজরা আমার কাছে ঠাঁই পাবে না : কায়কোবাদ

মহিউদ্দিন আকাশ, কুমিল্লা
  • আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমি নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর পরিচালিত হবে। এখানে কোন চান্দাবাজ,ধান্ধাবাজদের ঠাঁই হবে না। আওয়ামী লীগের পতন হয়েছে মানুষের উপর জুলুম করার কারনে আমরাও যদি একই কাজ করি তাহলে আমাদের পরিণতিও তাই হবে। সুতরাং আগে থেকেই আমাদেরকে সংশোধন হতে হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা (৩) মুরাদনগরের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি ও মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
গতকাল বুধবার বিকেলে মুরাদনগরের রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন- আমার আল্লাহ আমাকে আপনাদের ভোটে ৫ বার এমপি বানাইছে মন্ত্রী বানাইছে। আওয়ামী লীগের এত এত ষড়যন্ত্রের পরেও দেশে আনছে নির্বাচন করার সুযোগ করে দিছে। আমি যদি আল্লাহর রাস্তায় নিজেকে কুরবানীও করে দেই তবুও ঋণ শোধ হবে না। আপনারা আমার জন্য দোয়া করছেন, রোজা রেখেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আশা করি আগে আপনারা যেভাবে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন এবারও অতীতের থেকে বেশি ভোট দিয়ে বিজয়ী করবেন।
ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর নির্বাচনী পথসভায় নারী পুরুষ ও তরুণদের উপস্থিতি জনসভায় রুপ নেয়। দাদাভাই দাদাভাই, ধানের শীষ স্লোগানে মুখর হয়ে উঠে গ্রামাঞ্চল। যাত্রা পথে সড়কের দুই পাশে হাত উঁচিয়ে সালাম জানান উৎসুক জনতা।
রামচন্দ্রপুরের জনসভায় নারী পুরুষের ঢল নামে। আলেম ওলামা ও হিন্দুধর্মাবলম্বীদের উপস্থিতি নজড় কাড়ে সবার। সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর বক্তব্য মনোমুগ্ধ হয়ে শোনে জনতা। এ যেন চুম্বুকের টানে লোহার কাছে আসা। যতক্ষণ সাবেক মন্ত্রী কায়কোবাদ বক্তব্য রেখেছেন জনতা এক পলকে তাকিয়ে মনযোগ সহকারে বক্তব্য শোনেছেন। সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর প্রতি জনতার এ ভালবাসা দেশজুড়ে প্রশংসা কুড়াচ্ছেন।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অন্জন, যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মোল্লা, নজরুল ইসলাম, তছু মিয়া ও আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু।
এছাড়াও কামাল্লা ইউনিয়ন ও পাচকিত্তার জনসভায় জনতার স্রোত নামে। স্লোগানে মুখরিত জনতা ৬ষ্ঠবারের মত কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে এমপি নির্বাচিত করার প্রতিশ্রুতি দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চান্দাবাজ, ধান্ধাবাজরা আমার কাছে ঠাঁই পাবে না : কায়কোবাদ

আপডেট সময় :