ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

জলঢাকায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৯৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর জলঢাকায় প্রথমবারের মতো বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়েছে।
১২ অক্টোবর (রোববার) দুপুরে উপজেলার আল-হেরা এডুকেয়ার হোম স্কুলের হলরুমে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নন্দা সেন গুপ্তা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোছাঃ মাফরুহা আক্তার, আল-হেরা এডুকেয়ার হোম স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সিদ্দিকুর রহমান সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা প্রযুক্তিবিদ রাশেদুল ইসলাম প্রমূখ। প্রাথমিক আলোচনা সভা শেষে বিভিন্ন বয়সের রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের টাইফয়েড প্রতিরোধক টাইফয়েড টিকা প্রদান করা হয়। পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী টিকা গ্রহণ করে। উল্লেখ্য, মাসব্যাপী টিকাদান কর্মসূচি চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। ক্যাম্পেইনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত শিক্ষার্থীদের এক ডোজ করে টিকা দেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদান চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। এরপর ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী বাকি শিশুদের বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়া হবে। এছাড়া নিবন্ধন চলমান রয়েছে। যেসব শিশুর জন্মসনদ নেই, তাদেরও টিকার জন্য নিবন্ধন করা যাবে। এর জন্য নিকটস্থ টিকা কেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জলঢাকায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

আপডেট সময় :