ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

জামালপুরে সরকারি গুদামের ১৫ টন চালসহ ট্রাকচালক আটক

জামালপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরে সরকারি খাদ্য গুদামের চাল কালোবাজারে পাচারের অভিযোগে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শহরের ডাকপাড়া এলাকায় র‍্যাব-১৪-এর অভিযানে প্রায় ১৫ টন সরকারি চালসহ একটি ট্রাক ও তার চালককে আটক করা হয়েছে।
গতকাল বুধবার (২২ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‍্যাব সদস্যরা এই চালানটি জব্দ করেন। পরে সন্ধ্যায় র‍্যাব-১৪ জামালপুর কার্যালয়ে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
র‍্যাব সুত্র জানায়, আটক চালের পরিমাণ আনুমানিক ১৫ টন, যা সরকারি খাদ্য গুদাম থেকে বের করে কালোবাজারে নেওয়া হচ্ছিল। খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে অবহিত করা হলে তাঁর প্রতিনিধি ঘটনাস্থলে এসে চালগুলো সরকারি বলে শনাক্ত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিংহজানি খাদ্য গুদাম থেকে মেসার্স রহমান ট্রেডার্সের নামে উত্তোলিত চাল একটি ট্রাকে করে শেরপুরের রিমি অটো রাইস মিলে নেওয়া হচ্ছিল। এ সময় র‍্যাবের অভিযানে ট্রাকটি জব্দ এবং চালককে আটক করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সিংহজানি খাদ্য গুদামের সংরক্ষণ ও পরিবহন কর্মকর্তা (এসএমও) ইসরাত আহমেদ। তিনি দাবি করেন, “এই ধরনের কোনো চাল আমার গুদাম থেকে বের হয়নি। আমার কাছে সব কাগজপত্র সঠিক আছে। রিমি রাইস মিল শেরপুর বলা হলেও তার অবস্হান মেলান্দহ। প্রকৃত সত্য উদঘাটিত হবে। একই সঙ্গে তিনি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন।
অন্যদিকে ট্রাক চালকের ভাষ্য, সিংহজানি খাদ্য গুদাম থেকেই চাল শেরপুরে নেওয়া হচ্ছিল—যা ঘটনাটিকে আরও রহস্যঘন করে তুলেছে।
র‍্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, জব্দকৃত চাল ও ট্রাক জামালপুর সদর থানায় হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে— এর পেছনে কোনো প্রভাবশালী সিন্ডিকেট জড়িত কিনা। বিষয়টি খতিয়ে দেখার দাবি উঠেছে সচেতন মহলে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরে সরকারি গুদামের ১৫ টন চালসহ ট্রাকচালক আটক

আপডেট সময় :