ঝিনাইদহে পুষ্টি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে অংশীদার সম্মেলন
- আপডেট সময় : ৬৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহে পুষ্টি উন্নয়ন, নিরাপদ খাদ্য নিশ্চিত, রপ্তানিমুখী বাণিজ্যিক কৃষি সমৃদ্ধ করতে অংশীদার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে সম্মেলনের আয়োজন করে এন্টারপ্রেনশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার)।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন। মুল প্রবন্ধ উপস্থাপন করেন পার্টনার’র সিনিয়র মনিটরিং অফিসার শেখ মো.সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নুর এ নবী। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।।সম্মেলনে নতুন প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি, কৃষি পণ্য মূল্য শৃঙ্খল তৈরি করতে কার্যকর ব্যবস্থা নিশ্চিতে সব শ্রেণির মানুষকে যার যার অবস্থান থেকে কাজ করা আহবান জানানো হয়। বিশ্বব্যাংক ও ইফাদের (ওঋঅউ) সহযোগিতায় পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় কৃষকরা আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিপণন ব্যবস্থার উন্নয়নে নতুন দিশা পাবেন বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ।

















