সংবাদ শিরোনাম ::
ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
- আপডেট সময় : ১৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় শমসের আলী (৭৫) নামের এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের আরাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শমসেল আলী হরিনাকুন্ডু উপজেলার সাবেক বিন্নি গ্রামের মৃত শামসুদ্দিন মন্ডলের ছেলে। বর্তমানে তিনি শহরতলী মুরারীদহ গ্রামে ছেলে বাড়িতে থাকতেন।
স্থানীয়রা জানায়, সকালে ছেলের বাড়ি থেকে ঝিনাইদহ শহরের আরাপপুরে যায় শমসের আলী। আরাপপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি কলাবোঝায় ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, নিহতের লাশ সদর হাসপাতালের হিমঘরে রাখা আছে। পরিবার থেকে অভিযোগ দিলে ময়নাতদন্ত করা হবে।














