ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যা

টুঙ্গিপাড়ায় ক্ষোভ, মানববন্ধনে উত্তাল জনতা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লায় দুর্বৃত্তদের হাতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) বুলেট বৈরাগীর হত্যার প্রতিবাদে তাঁর জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নে নেমে এসেছে শোক ও ক্ষোভের ঢেউ। দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে আজ সকাল ১১টায় ডুমুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এক বিশাল মানববন্ধন।
বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও সর্বস্তরের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানববন্ধনটি রূপ নেয় জনসমুদ্রে। ব্যানার-ফেস্টুন হাতে বিক্ষুব্ধ মানুষ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা।
নিহত বুলেট বৈরাগী টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের কৃতি সন্তান এবং ডুমুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এক মেধাবী প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। তাঁর এ নির্মম মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
গত ২৪ এপ্রিল ২০২৬, কুমিল্লায় কর্মরত অবস্থায় দুর্বৃত্তদের হাতে প্রাণ হারান তিনি। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার এখন সময়ের দাবি।
মানববন্ধনে বক্তারা বলেন, “এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে মূল আসামিদের শনাক্ত করে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “বুলেট আমাদের গর্ব, আমাদের অহংকার। একজন সৎ, নিষ্ঠাবান ও মেধাবী কর্মকর্তাকে এভাবে হারানো শুধু আমাদের নয়, পুরো দেশের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দ্রুত বিচার না হলে আমরা রাজপথ ছাড়বো না। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।”
একসময়কার শান্ত ডুমুরিয়া আজ যেন প্রতিবাদের কণ্ঠে জেগে উঠেছে—একটি প্রশ্নে, একটি দাবিতে—“বুলেট বৈরাগীর হত্যার বিচার কবে?”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যা

টুঙ্গিপাড়ায় ক্ষোভ, মানববন্ধনে উত্তাল জনতা

আপডেট সময় :