ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

টেকনাফ বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ অভিযানে প্রায় ২০ হাজার (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখ ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টেকনাফ উপজেলার নাফ নদী সংলগ্ন কেজু বাগান এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক অভিযান শুরু করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা কৌশলে পালিয়ে যায়। পরে এলাকা তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতর থেকে বিশাল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহা. হাফিজুর রহমান, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক নির্মূলে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উদ্ধারকৃত ইয়াবা আইনানুগ প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেকনাফ বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট সময় :