টেকনাফে ৪০০ জেলে পরিবারের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ
- আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে সীমান্তবর্তী অসহায় ও দুঃস্থ জেলে পরিবারের পাশে দাঁড়িয়েছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে সরকারের আরোপিত মাছ ধরার নিষেধাজ্ঞার সময়ে জীবিকা সংকটে পড়া ৪০০ জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিজিবি।
গতকাল শুক্রবার (১৫ মে ২০২৬) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ বিভিন্ন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
জানা গেছে, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন ২০২৬ পর্যন্ত মোট ৫৮ দিন সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এতে সীমান্তবর্তী এলাকার জেলেরা সাময়িকভাবে জীবিকা নির্বাহে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এ পরিস্থিতিতে মানবিক সহায়তার অংশ হিসেবে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর উদ্যোগে দুঃস্থ ও অসহায় ৪০০ জেলে পরিবারের মাঝে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমেও বিজিবি সবসময় সীমান্তবর্তী জনসাধারণের পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো


















