ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ঠাকুরগাঁও সীমান্তে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বর্ষালুপাড়া সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে একটি কষ্টিপাথরের মূর্তি ও অন্যান্য মালামালসহ দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত ২টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এবং বর্ষালুপাড়া বিওপির যৌথ বিশেষ টহল অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর গ্রামের ছবিরুল ইসলামের ছেলে মো. দুলাল হোসেন (৩৬) এবং ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার বৈরাগীহাট চাপাতি গ্রামের মৃত সুরল ইসলামের ছেলে মো. কলিম উদ্দিন (৪০)।

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমানের নেতৃত্বে বিশেষ টহল এবং বর্ষালুপাড়া বিওপির নিয়মিত টহলদল অভিযান পরিচালনা করে।

অভিযানে সীমান্ত পিলার ৩৯৬/৫-আর থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধাকৃষ্ণ বাজার এলাকায় দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ৭ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।

এ ছাড়া তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড, একটি হিরো হোন্ডা মোটরসাইকেল এবং একটি টিভিএস মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তি ও অন্যান্য মালামালের মোট আনুমানিক মূল্য ৮ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা।

বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান, মাদক, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় যেকোনো সন্দেহজনক তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঠাকুরগাঁও সীমান্তে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২

আপডেট সময় :