ঢাকা ০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ঠাকুরগাঁওয়ে অভিযানে বিপুল জ্বালানি উদ্ধার, জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণ, সড়ক শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
গতকাল সোমবার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক এর নির্দেশনায় জেলা প্রশাসনের উদ্যোগে
জেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী মোট ৭টি অভিযান চালিয়ে জ্বালানি তেলের অবৈধ মজুদ উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়।
জ্বালানি খাতে পরিচালিত অভিযানে দেখা গেছে, যথাযথ নিয়ম না মেনে তেল মজুদ করার দায়ে ১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানকালে অবৈধভাবে মজুদ করা ৩০০ লিটার অকটেন উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালত।
একই সাথে সংশ্লিষ্ট অপরাধে ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। তবে এ খাতে কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি।
সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১৬টি মামলা দায়ের করা হয়।
এসব মামলায় ১৬ জন আসামিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি আইনগত ত্রুটি থাকায় ৬টি মোটরসাইকেল আটক করা হয়েছে।
এছাড়া সরকারি আদেশ অমান্য করায় দণ্ডবিধির ১৮৮ ধারায় ২ জন আসামিকে ২ হাজার টাকা এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অমান্য করায় আরও ২টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় জেলাজুড়ে বিশেষ তদারকি চালানো হয়েছে। অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে ১ হাজার টাকা জরিমানার পাশাপাশি প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করেন পীরগঞ্জ উপজেলার ভূমি সহকারী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এন এম ইশফাকুল কবীর । এসময় তিনি বলেন,
জনস্বার্থে এবং বাজার ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের এই কঠোর মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে অভিযানে বিপুল জ্বালানি উদ্ধার, জরিমানা

আপডেট সময় :