ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

ডামুড্যায় শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৫২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ২০২৫ শিক্ষাবর্ষের বৃত্তি পরীক্ষায় চমক দেখিয়েছে আলোর দিশারী ইসলামিক একাডেমি। মেধা তালিকায় শীর্ষস্থান অর্জন করে প্রতিষ্ঠানটি আবারও প্রমাণ করেছে তাদের একাডেমিক উৎকর্ষ ও ধারাবাহিক সাফল্যের শক্ত ভিত।
একাডেমি সূত্রে জানা গেছে, চলতি বছরের বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে ২ জন এবং জেনারেল গ্রেডে ৩ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান করে নিয়ে সাফল্যের পালকে নতুন মাত্রা যোগ করেছে।
এই অসাধারণ অর্জনকে ঘিরে গতকাল শনিবার (৭ মার্চ) সকাল ১০ টায় একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কৃতি সংবর্ধনা অনুষ্ঠান। উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি রূপ নেয় এক আনন্দঘন মিলনমেলায়।
আলোর দিশারী ইসলামী একাডেমীর প্রধান শিক্ষক মোঃ আবুল খায়ের এর সভাপতিত্বে
অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডামুড্যা মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সভাপতি জয়নাল আবেদীন মাদবর, নুরুল ইসলাম বেপারী, ইয়াকুব বেপারী, মোঃ আলী মাদবর ও মোঃ রফিকুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন আলমগীর বেপারী, সিরাজ বেপারী,নিজাম বেপারী এবং আলোর দিশারী ইসলামী একাডেমীর সকল শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগন।
স্থানীয় অভিভাবক ও বিশিষ্টজনরা জানান, ডামুড্যার দারুল আমান ইউনিয়নের রামরায়ের কান্দি এলাকায় শিক্ষা আলোর দিশারী ইসলামিক একাডেমি এখন আস্থার প্রতীক। তাদের মতে, প্রতিষ্ঠানটির এই সাফল্য শুধু শিক্ষার্থীদের নয়, পুরো উপজেলার জন্যই গর্বের।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডামুড্যায় শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় :