ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

ডিমলায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডিমলায় র‍্যাব-১৩ এর অভিযানে ২৫ কেজি গাঁজাসহ এক তরুণ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার ঝুনাগাছা চাপানি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি ডাঙ্গাপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল রাত প্রায় পনে ৪ টার দিকে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় বাসিন্দা মোঃ মসির ইসলামের বসতঘরে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানের সময় দক্ষিণ সোনাখুলি ডাঙ্গাপাড়া গ্রামের আসমত আলীর ছেলে মিষ্টার ইসলাম (১৮) কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানায় র‍্যাব।
র‍্যাব আরও জানায়, জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৫ লক্ষাধিক টাকা। এ বিপুল পরিমান গাঁজা স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকায় সরবরাহের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে ও জব্দকৃত আলামত ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশ আমার অহংকার মূলমন্ত্রকে ধারণ করে র‍্যাব মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখলেও মাদকের বিস্তার পুরোপুরি রোধে নিয়মিত নজরদারি ও সামাজিক সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিমলায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় :