ঢাকা ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

তারাকান্দায় জমি বিরোধে দুই দিনে প্রাণ গেল দুইজনের

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নে জমিজমা-সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে সংঘর্ষে দুই দিনে দুই পক্ষের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১২ জুলাই) উপজেলার বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের খিচা এলাকায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে আকরামুল হক (৪৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা আকরামুল হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আল-আমিনের বাড়িতে হামলা চালায়। এতে আল-আমিনের মা নূরজাহান (৪৫) ও তাঁর স্ত্রী গুরুতর আহত হন।

গুরুতর আহত নূরজাহানকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৩ জুলাই) দুপুরে তিনি মারা যান। তিনি নগুয়া গ্রামের আব্দুল হাইয়ের স্ত্রী এবং আকরামুল হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আল-আমিনের মা।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাশিদ বলেন, আকরামুল হক হত্যাকাণ্ডের পর প্রধান সন্দেহভাজন আল-আমিনের বাড়িতে হামলার ঘটনায় নূরজাহান মাথায় গুরুতর আঘাত পান। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আল-আমিনের স্ত্রীও আহত হয়েছেন।

তিনি আরও বলেন, জমিজমা-সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘাতে দুই দিনে দুইজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নূরজাহানের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় পৃথক কোনো মামলা হয়নি। তবে আকরামুল হক হত্যা এবং পরবর্তী হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তারাকান্দায় জমি বিরোধে দুই দিনে প্রাণ গেল দুইজনের

আপডেট সময় :