তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন আজাদ
- আপডেট সময় : ১৬৫ বার পড়া হয়েছে
তারেক জিয়ার আস্থার অর্জিত প্রতিফলন ঘটালেন পঞ্চগড়-২- আসনের বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন, জনকল্যাণমুখী ও বোদা-দেবীগঞ্জের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারের মন জয় করে বিপুল ভোটের ব্যাবধানে প্রতিপক্ষ প্রার্থীকে পরাজিত করে এমপি হিসেবে নির্বাচিত হন তারেক রহমানের আস্থাভাজন ফরহাদ হোসেন আজাদ। বিএনপি’র ঐতিহাসিক বিজয়ের আনন্দ নিয়ে দলীয় চেয়ারপারসন তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান, পাশাপাশে থেকে কিছুটা সময় তাঁর সাথে কুশল বিনিময় করেন। এরপর থেকেই শুরু হয় নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা। তিনি স্থানীয় নেতাদের বরাদ দিয়ে সাংবাদিকদের জানান, জয়ের আশায় ভোটের মাঠে নেতা কর্মীদের সাথে নিয়ে শীতকে অপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় অংশ নেয় । তারই কষ্টের প্রতিফলন ঘটিয়ে ভোটারের ভালোবাসায় বিপুল ভোটে জয় করেছি। তার বিজয়ের সবটুকু অবদান ভোটারদের করনে বলেও তিনি কৃতজ্ঞতা স্বীকার করেন । তবে সরকার গঠনের পর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশেই ৩১ দফা সহ সকল প্রকার উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে বলে আশাবাদী।
উল্লেখ্য যে বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ ১,৭৪ ৬৫০ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার প্রার্থীকে ৪৫,৭৮৮ ভোটে পরাজিত করে বিজয় অর্জন করেন।















