ঢাকা ১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

তৃতীয়বার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হলেন টিএসআই আসাদুজ্জামান

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোণা জেলায় তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন ময়মনসিংহের ত্রিশালের কৃতি সন্তান ট্র্যাফিক সাব-ইন্সপেক্টর (টিএসআই) আসাদুজ্জামান সুমন।

মঙ্গলবার (১৪ জুলাই) জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

ট্র্যাফিক ব্যবস্থাপনায় সর্বোচ্চ সংখ্যক প্রসিকিউশন দাখিল এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।

এর আগে আরও দুইবার নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হন আসাদুজ্জামান সুমন।

সম্মাননা পাওয়ার পর টিএসআই আসাদুজ্জামান সুমন বলেন, দায়িত্ব ও কাজের প্রতি ভালোবাসা থেকেই তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এ ধরনের স্বীকৃতি তাঁকে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে উৎসাহিত করবে। তিনি সবার কাছে দোয়া কামনা করেন, যাতে ভবিষ্যতেও জনগণের সেবায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যেতে পারেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তৃতীয়বার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হলেন টিএসআই আসাদুজ্জামান

আপডেট সময় :