ত্রিশালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা
- আপডেট সময় : ৩৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পুড়াবাড়ি নতুন বাজারে আব্দুল মোতালেব(৫৫) নামে এক বৃদ্ধের জমি কারসাজি করে দখল চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে।
অভিযুক্ত ১/আবুল হাসিম,পিতা মৃত সুলতান আলী, ২/ লাভলু মিয়া(৪৫),৩/রনি খাঁ(৩৫), উভয় পিতা আঃ রশিদ খা, ৪/ সিদ্দিক মিস্ত্রি(৪৫), পিতা মৃত হাতেম আলী,৫/ইব্রাহিম(৪০), পিতা আবেত আলী,৬/ ফজলুল হক(৫০), ৭/ রেজিয়া খাতুন(৩৫), উভয় পিতা মৃত মোবারক আলী, ৮/ আয়েশা খাতুন(৪০), স্বামী সিদ্দিক মিস্ত্রি, ৯/ রাজিব মিয়া(৩০),পিতা আবুল হাসিম, একই ইউনিয়নে বাসিন্দা।
ভুক্তভোগী আব্দুল মোতালেব উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মৃত সুলতান আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা দুদু মিয়া বলেন, ভোর রাতে চিল্লাচিল্লির শব্দ শুনে আমি ঘর থেকে বের হয়ে দেখি আবুল হাসিমরা হঠাৎ করে এসে আব্দুল মোতালেব ভাইয়ের দোকানের সামনে বেড়া দেওয়ার চেষ্টা করে। পরে পুলিশ আসার খবর শুনে ওরা এলোপাতাড়ি দৌড়ে পালিয়ে যায়। শুনেছি এ জমিতে আদালতের নিষেধাজ্ঞা আছে।
আরেক স্থানীয় বাসিন্দা হামিদা বেগম বলেন, ভোর রাতে দেখি ৫০/৬০ জন লোক হঠাৎ করে আব্দুল মোতালেবের বাড়ি সামনে বেড়া দেওয়ার চেষ্টা করে। পুলিশ আসার খবর শুনে ওরা দ্রুত পালিয়ে যায়। আমি তাদের নাম জানি না তবে তাদেরকে দেখলে চিনবো।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সদস্য রত্না আক্তার বলেন, বেশি কিছু দিন ধরে আবুল হাসিম, লাভলু মিয়া,রনি খাঁ ও সিদ্দিক মিস্ত্রিরা আমার পরিবারকে বিভিন্ন ভাবে হুমকিধামকি দিয়ে আসছে। আজ ভোর রাতে ওরা আমাদের জমি দখল করার চেষ্টা চালাই। আমরা দ্রুত জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করে পুলিশের সহযোগিতা চাই। পরে দ্রুত ত্রিশাল পুলিশ চলে আসলে ওরা পালিয়ে যায়। আমি সরকারের কাছে আমার পরিবারের নিরাপত্তা চাই।
ভুক্তভোগী আব্দুল মোতালেব বলেন, আমি ৩০ বছর পূর্বে এই জমি টুকু ক্রয় করে এখানেই স্থানীয় ভাবে বসবাস করছি এবং এখানেই আমার ব্যবসা পরিচালনা করে আসছি। এই জমির উপর আমি রূপালী ব্যাংক থেকে কয়েক বছর আগে লোন করে বাসাবাড়ি করেছি। এখন হঠাৎ করে ওরা আমার জমি দখল করার চেষ্টা করছে। আদালতের স্থায়ীভাবে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আজ ভোর রাতে ওরা আমার জমি দখল নেওয়ার চেষ্টা চালাই। আমরা পরিবেশ খারাপ দেখায় দ্রুত পুলিশকে কল দেয়। পুলিশ আসার আওয়াজ শুনে ওরা দ্রুত পালিয়ে যায়। আমি সরকারের কাছে এটির একটি সুস্থ বিচার চাই।
এদিকে অভিযুক্ত আবুল হাসিমের সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার জমি আমি দখল নিতে চেয়েছি, এটা কি আমার অপরাধ? আমি যেদিন দিয়ে দলিল করেছি আমি সেদিক দিয়ে নিবো। আইনের কাজ আইন করবে বলে সে মুঠোফোনে কল কেটে দেয়।
এ বিষয়ে ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।














