ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

দাউদকান্দি টোলপ্লাজায় ৭০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজায় বিশেষ তল্লাশি অভিযানে ৭০ হাজার পিস ইয়াবাসহ মো. রুবেল (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। রুবেল ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ঢাকাগামী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ড্রাইভিং সিটের নিচে এবং গাড়ির পেছনের অংশে প্লাস্টিকের কাস্টিংয়ের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা পৃথক প্যাকেট থেকে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ঢাকা মেট্রো-গ-৩১-৭৫১৮ নম্বরের একটি টয়োটা প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করেছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া ইয়াবা ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দাউদকান্দি টোলপ্লাজায় ৭০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় :