দিনাজপুর চেম্বার অফ কমার্সের মাস ব্যাপি বাণিজ্য মেলা উদ্বোধন করেন, মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন
- আপডেট সময় : ৫৭ বার পড়া হয়েছে
দিনাজপুর দিনাজপুর চেম্বার অব কমার্স এর আয়োজনে বাণিজ্য মেলা উদ্ভোধন করতে গিয়ে মহিলা-শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সরকার নতুন প্রজন্মের তরুণ ও যুবকদের এগিয়ে নিতে স্লোগান দেন, করবো কাজ, করবো দেশ, সবার আগে বাংলাদেশ।
আজ শনিবার রাত সাড়ে ৮টায় দিনাজপুর শহরে গোড়-এ শহীদ বড় ময়দানে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত মাস ব্যাপি বাণিজ্য মেলা উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন তার বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে, তার ঘোষিত ২১ দফা কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।এর মধ্য তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড বিতরণ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের এই দিনে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের জন্য একযোগে নতুন কুড়ি শিশুদের খেলার জন্য উদ্বোধন ঘোষণা করেছেন।বিএনপি সরকার আগামী প্রজন্মকে নেশা থেকে দূরে রাখতে এবং মাদকমুক্ত দেশ গড়তে কাজ করা যাচ্ছেন। দিনাজপুর জেলায় বিশাল একটি সীমান্ত এলাকা রয়েছে। সীমান্ত দিয়ে যে সব মাদক দেশে প্রবেশ করে, তা রোধ করতে আমাদের প্রত্যেক পরিবারকে মাদক মুক্ত রাখতে ভূমিকা রাখতে হবে। তবেই আমাদের আগামী প্রজন্মের শিশুদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। তিনি প্রত্যেক পরিবারের সদস্যকে তাদের সন্তানদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সচেতন হওয়ার আহ্বান জানান।
দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিকী এর সভাপতিত্বে বাণিজ্য মেলা উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি,দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম,দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন দুলাল,জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি,ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন ও পুলিশ সুপার জেদান আল মুসা সহ প্রমখ।
অনুষ্ঠান শেষে আতশবাতি জ্বালিয়ে বাণিজ্য মেলা উদ্বোধন ঘোষণা করেন মহিলা-শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন।














