‘দেশের স্বাধীনতা রক্ষায় তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে’
- আপডেট সময় : ১০৪ বার পড়া হয়েছে
স্পেশাল এ্যাসিস্টান্ট টু দ্য চেয়ারম্যান ফরেন অ্যাফেয়ার্স এ্যাডভাইজার কমিটির সদস্য ও ইতালি বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় । তাই সবার আগে বাংলাদেশ। দেশের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে হবে। স্বাধীনতা বিরোধী শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় আসতে দেওয়া যাবে না । তাই নিজেদের মধ্যে সকল বিরোধ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে । দলের একেকজন নেতাকর্মীকে তারেক রহমান হতে হবে । তিনি গতকাল শুক্রবার দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মত বিনিময় কালে এসব কথা বলেন । বক্তব্যে তিনি আরো বলেন, বিগত আওয়ামীলীগ সরকার ভোটে অধিকার কেড়ে নিয়ে দেশের গণতন্ত্রকে হত্য করেছে। গণতন্ত্র পুনরুজ্জীবিত করতে বর্তমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাঙালী জাতিকে নিয়ে লড়াই সংগ্রাম করেছে। গণতন্ত্র পুনরুজ্জীবিত করার নির্বাচন ১২ ফেব্রুয়ারীর নির্বাচন। তিনি আরো বলেন, একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে বিচক্ষণতা দুরদর্শীতা সহমর্মিতা ও ঐক্যবদ্ধ ভাবে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ধানেরশীষ মার্কায় ভোট দিয়ে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে,,ইনশাআল্লাহ। বিেনপি চেযারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলেই বাংলাদেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে।
তিনি জানান, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সংগ্রামী একজন সৈনিক হিসেবে তিনি লন্ডন থেকে বৃহস্পতিবার বাংলাদেশে ফিরে এসেছেন।
তিনি বিএনপি নেতা কর্মিদেরকে তারেক রহমানের নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে ঐক্যবদ্ধ থাকার আাহবান জানান। তিনি ধানের শীষ বিজয়ী করতে নিজ জেলাসহ বি়ভিন্ন জেলায় নির্বাচনী প্রচারনায় অংশ নিবেন ।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইতালী বিএনপি নেতা আব্দুল আজিজ, নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার খান, বিএনপি নেতা লিটন পেদাসহ স্থানী বিএনপি নেতাদের অনেকেই । মতবিনিময় সভায নড়িয়া উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, ও স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। এর আগে নেতাকর্মীরা ঢালী নাসির উদ্দিন, আব্দুল আজিজকে ফুলের মালা পড়িয়ে অভিনন্দন শুভেচ্ছা জানান।
















