ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘যুদ্ধ থামাও পৃথিবী বাঁচাও’ এ স্লোগানকে সামনে রেখে জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার পাথরঘাটা নতুন বাজার খাল সংলগ্ন বিএফডিসি সড়কে পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রায় আমরা-ধরা’র সহযোগিতায় পাথরঘাটা উপকূল সুরা আন্দোলনের বাস্তবায়নে এ কর্মসূচি পালন করা হয়।
ধরিত্রী রায় আমরা ধরা-র পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী শফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা পানি কমিটির সভাপতি এরফান আহমেদ সোয়েন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে, সমাজসেবক মেহেদী শিকদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি কামাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যের সংঘাত, বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়িয়ে দিচ্ছে। এর প্রভাব সাধারণ মানুষের জীবনে সরাসরি পড়ছে-খাদ্যের দাম বাড়ছে, কৃষি ও শিল্প ব্যাহত হচ্ছে, শ্রমিকদের আয় কমে যাচ্ছে এবং পরিবারগুলো আরও কষ্টে পড়ছে। এটি দেখায় যে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে।
তারা আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে এখন আমাদের যেতে হবে। নবায়নযোগ্য জ্বালানিতে পরিবেশের যেমন তি হবে না তেমনি অর্থনৈতিক সাশ্রয় হবে। তাই আমরা চাই এখনই সময় জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর হওয়া।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

আপডেট সময় :