ঢাকা ০৪:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দিনাজপুরে ভুল সেট কোডের প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহন, কেন্দ্রসচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি Logo মতিঝিল হকার্স ইউনিয়নের নব-নির্বাচিত কমিটিকে মতিঝিল কম্পিউটার সোসাইটির ফুলেল শুভেচ্ছা Logo ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির Logo ডামুড্যায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত Logo বিসিআরএসআর প্রকল্প ঘুরে দেখলেন প্রকল্প পরিচালক মো. নাজমুল আবেদীন Logo ‘অবৈধ দখল মুক্ত করা হবে বিশ্বনাথের বাসিয়া নদী’ Logo চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে গরু জব্দ Logo ঈশ্বরদীতে কর্মশালা অনুষ্ঠিত Logo গৌরীপুরে সরকারি ভাবে ধান চাল সংগ্রহ শুরু Logo টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড

নবীনগরে একদিনে তিন কর্মসূচিতে এমপি আব্দুল মান্নান

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উন্নয়ন কর্মকাণ্ডে সরব সময় পার করলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। গতকাল রোববার দিনব্যাপী পৃথক তিনটি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের উদ্বোধন এবং কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ করেন।
প্রথমে জিনোদপুর আরএন্ডএইচ থেকে রতনপুর ইউনিয়নের শাহপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ জিসি সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান।
পরে লাউর ফতেহপুর ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি। দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের দাবি ছিল একটি আধুনিক ভূমি অফিস নির্মাণের। নতুন ভবন নির্মিত হলে ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করছেন এলাকাবাসী।
এরপর চুউরিয়া মুন্সী রহিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়, সোনাগাজী, ফেনীর পার্টনার প্রকল্পের আওতায় ২০২৫-২৬ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, মোঃ আবু হাসনাত আলম রাজীব ভূইয়া,লাউর ফতেহপুর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সাতমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবীনগরে একদিনে তিন কর্মসূচিতে এমপি আব্দুল মান্নান

আপডেট সময় :