ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

নবীনগরে ঘুষিতে এক ব্যাক্তির মৃত্যু

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদর নৌ-ঘাটে যাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌকায় বসাকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের এক পর্যায়ে প্রতিপক্ষের ঘুষিতে ঘটনা স্থলেই মারা যায় হানিফ (৫৫) মিয়া। তিনি বাড়ি নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের মো. হারিজ মিয়ার পুত্র। আজ (২৬/০৪/২৬) দুপুরে নবীনগর বাজারের মনুবাবুর ঘাট এলাকার নৌকা ঘাটে নবীনগর-বগডহর-মোহল্লা টু মেরকুটা গ্রামে যাতায়াতের যাত্রীবাহী নৌকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়- মোহল্লা গ্রামের মোহাম্মদ খাঁ-এর ছেলে এলেম খাঁর সাথে বগডহর গ্রামের (উ.) পাড়ার বাসিন্দা হারিজ মিয়ার বড় ছেলে হানিফ মিয়া’র সাথে নৌকায় বসাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা পরে হাতাহাতির এক পযার্য়ের এলোপাতাড়ি ঘুষিতে হানিফ মিয়া লুটিয়ে পড়ে।
তাকে দ্রুত নবীনগর উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক অংকন রায় জানায়-“মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে।”
এ ব্যাপারে নবীনগর অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন-“কেউ বলছে বাকবিতণ্ডার এক পর্যায়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়, আবার কেউ বলছে এলোপাতাড়ি ঘুষিতে সে লুটিয়ে পড়ে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত হছে, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবীনগরে ঘুষিতে এক ব্যাক্তির মৃত্যু

আপডেট সময় :