ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সিরাজদিখানে গাঁজাগাছসহ আটক, পুলিশের হাতে মাদক ব্যবসায়ী Logo লাখাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন: আমিনুল হক Logo গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ আহত হয়েছে: হাসনাত আবদুল্লাহ Logo ভাঙ্গায় বাসের ধাক্কায় ৫ নিহত, বিক্ষোভে ৪ বাস ও পিকআপে আগুন Logo খাল পুনঃখনন শেষে অব্যয়িত অর্থ কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন Logo কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় স্বামীর সামনে প্রাণ গেল স্ত্রীর Logo বসতভিটা থেকে উচ্ছেদচেষ্টার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo টানা বর্ষণে কেশবপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজারো মানুষ

নরসিংদীতে কলাবাগান থেকে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
  • আপডেট সময় : ২৪৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীর পলাশে কলাবাগান থেকে মো. দেলোয়ার হোসেন (৩০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার সকালে পলাশ উপজেলার পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের পাশে ধনারচর গ্রামের একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত দেলোয়ার হোসেন পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের আবু সাইদের ছেলে। রাইসা নামে তার দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পলাশের পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের চরসিন্দুর ইউনিয়নের ধনারচর গ্রামের একটি কলাবাগানে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। গলাকাটাসহ মরদেহটির শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
নিহতের স্ত্রী রাকিবা বেগম জানান, আমার স্বামী দেলোয়ার হোসেন শনিবার (১৪ জুন) সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়, রাতে আর বাড়ি ফেরেনি, সকালে লোক মুখে শুনতে পাই আমার স্বামীকে কে বা কারা হত্যা করেছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, গজারিয়া ইউনিয়নের ধনারচর কলাবাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গলাকাটাসহ শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে কলাবাগান থেকে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময় :