নরসিংদীতে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে বিআরটিএ’র চেক প্রদান
- আপডেট সময় : ৯০ বার পড়া হয়েছে
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের হাতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃক অনুমোদিত ৫টি পরিবারের মধ্যে ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: সামসুজ্জামান, বিআরটিএ নরসিংদী সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ বখতিয়ার উদ্দিন, মোটরযান পরিদর্শক মো. রাসেল হোসেন, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো. মিনহাজ উদ্দীন আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।
নিহতদের পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভাগে ক্ষতিপূরণ চেয়ে আবেদন করা হয়। এরপর তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় নিহত প্রতিটি ব্যক্তির জন্য ৫ লাখ টাকা করে অনুদান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিআরটিএ সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে উপযুক্ত প্রমাণসহ নির্ধারিত ফরমে আবেদন করলে ট্রাস্টি বোর্ড আবেদন যাচাই-বাছাই পূর্বক অর্থ সহযোগিতা মঞ্জুর করে।









