নাচোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য হলো— ‘’তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”। প্রতিপাদ্য কে উপজীব্য করে নাচোলে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ই জুলাই সকাল ১০ টায় উপজেলা মিনি কনফারেন্স রুমে নাচোল উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে,অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা সহকারী কমিশন (ভূমি) সুলতানা রাজিয়া। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, উপজেলা জামায়াতে আমীর ইয়াকুব আলী,সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারহানা নবী,পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুর আর রশিদ,সমাজ সেবা অফিসার সোহেল রানা, ডাঃ নায়েমা আক্তার পাপিয়া,সাংবাদিক সহ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মচারি বৃন্দুরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সীমিত সম্পদের দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখা উচিত। জনসংখ্যা কে জনসম্পদের রূপান্তর করা প্রয়োজন তিনি আরো বলেন ডঃ এর পরামর্শ ছাড়া আমারা কোন ওষুধ খাওয়া উচিত না।


















