নাটোরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন
- আপডেট সময় : ৩৯ বার পড়া হয়েছে
নাটোরে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৮ টায় জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি নাটোর এর আয়োজনে, জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, সিভিল সার্জন, জেলা আইনজীবী সমিতি, তথ্য অফিস, নাটোরের সহযোগিতায় সরকারি খরচে বিরোধ নেই সবার আগে বাংলাদেশ,এই প্রতিপাদ্য সামনে রেখে জজ কোর্টের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষেণ করে আবার জজ কোর্টের সামনে এসে শেষ হয়। আদালত চত্বরে বৃক্ষরোপণ ও রক্তদান কর্মসূচি করা হয়।
সকাল সাড়ে ৯টায় নাটোর সার্কিট হাউজে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ )মো. রফিকুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সার্কেল) উদয় কুমার সাহা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, ‘, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ শরিফুল হক মুক্তা, লিগ্যাল এইড প্যানেলের আইনজীবী এ্যাডভোকেট বাকী বিল্লাহ, জেলা লিগ্যাল এইড দপ্তর থেকে সেবা গ্রহীতা সুমাইয়া খাতুন সহ আরো অনেকেই।
স্বাগত বক্তব্যে জেলা লিগ্যাল এইড অফিসার ঈশিতা শবনম জানান, বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বিবাদমান পক্ষসমূহের মধ্যে আপোষ মীমাংসার কার্যক্রম অব্যাহত রয়েছে। দাপ্তরিক মধ্যস্থতায় ৬১ লক্ষ ৮৩ হাজার টাকা আদায় করে দেওয়া হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তি ছাড়াও বিগত এক বছরে এই দপ্তরের মাধ্যমে বিনামূল্যে ৪২টি মামলার নিষ্পত্তি করে দেওয়া হয়েছে। আইনি সুরক্ষা প্রদানের এই কার্যক্রম আগামীতে আরও গতিশীল হবে।




















